একজন পেশাদার জাদুকর বলেছে,"রক্তের জাদু একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার।রক্ত নিজেই জীবনের সারাংশ। এর মধ্যে রয়েছে জীবনী শক্তি ।এটিকে জাদুতে ব্যবহার করা, এটিকে একটি মন্ত্রের শক্তির উৎস করে তোলার বড় ফলাফল রয়েছে।রক্তের যাদু যে কোনও ফলাফলের জন্য ব্যবহার করা হলে এটি যে কোনও ব্যক্তিকে ব্যাপকভাবে ক্ষমতায়ন করবে।রক্তের ব্যবহারে জাদুটি স্থায়ী হতে থাকে।এটা মেয়েদের পিরিয়ড এর রক্ত কিংবা বলির মাধ্যমে প্রাণীর রক্তও হতে পারে।আপনি যদি এটি পূর্বাবস্থায় ফেরানোর চেষ্টা করেন তবে আপনার একটি অত্যন্ত কঠিন সময় চলে যাবে৷ রক্ত দিয়ে সঠিকভাবে করা জাদু বংশ পরম্পরায় ছড়িয়ে পড়ে। ভবিষ্যত প্রজন্মেও এই জাদুর প্রভাব স্থায়ী হতে পারে।
এই জাদু গুলো অত্যন্ত শক্তিশালী হয় কারণ এই জাদুর সাথে জড়িত জ্বিনেরা বারবার জাদু রিনিউ করতে থাকে।ব্লাড ম্যাজিক খুব সাবধানে ব্যবহার করা উচিৎ কারণ এতে জীবনের ঝুঁকি থাকে।"
আমি নিজেও এমন জাদু দ্বারা আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছি। এই ধরনের জাদু খুবই খারাপ প্রভাব ফেলে। কিন্তু আপনাকে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
সূরাহ বাকারায় আল্লাহ বলেছেন,
وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللهِ
অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারোর ক্ষতি করতে পারত না।
যে ব্লাক ম্যাজিকে রক্ত দিয়ে চুক্তি করা হয় আর তা আল্লাহ র ইচ্ছায় যতক্ষণ না বাতিল হচ্ছে ততক্ষণ এ জাদু বংশ পরম্পরায় বিস্তার লাভ করতে থাকবে।এই জাদু যত পুরনো হয় তত বেশি শক্তিশালী হতে থাকে।তাই চুক্তি বাতিল করা আবশ্যক।সূরা হাজ্জ এর তিলাওয়াত আপনাকে এই জাদুর চুক্তি বাতিল করতে সাহায্য করবে ইনশাআল্লাহ।এক ব্যক্তি একসাথে অনেক জাদুতে আক্রান্ত হয়ে পড়ে।একটা জাদুর লক্ষণ হালকা হলে আর একটা জাদুর লক্ষণ শক্তিশালী হয়ে প্রকাশ পায়।এর জন্য আগের জাদুর রুকাইয়া বন্ধ করা যাবে না।যত বেশী আল্লাহর জিকির করবেন তত আপনার মনোবল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে শারীরিক ব্যায়াম খুবই প্রয়োজন।@shornaabedin

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন