#দোয়া
প্রকৃত ঈমানদার বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের জন্য যা নির্বাচন করবেন তা সর্বোত্তম। সমস্ত জীবনই একটি পরীক্ষা। তাই আমরা যে কষ্টেরই মুখোমুখি হই না কেন তার জন্য আমাদের কখনই আশা হারানো উচিত নয়।এই ট্রায়ালগুলি হয়:
• আমাদের পাপের কাফফারা হিসেবে।
• আমাদের পালনকর্তার দৃষ্টিতে আমাদের মর্যাদা বাড়ানোর একটি মাধ্যম হিসেবে।
• এটি আধ্যাত্মিক উচ্চতার একটি রূপ হতে পারে।
• আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নৈকট্য অর্জনের একটি মাধ্যম হতে পারে।
• প্রকৃত ঈমানদার হিসেবে নিজেদেরকে তৈরি করতে।
#ব্লাকম্যাজিক বা যে কোন কঠিন পরিস্থিতিতে,এটা গুরুত্বপূর্ণ যে আমরা বিনীতভাবে আল্লাহর কাছে তাঁর সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি। পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহ বলেন:
فَلَوْلَا إِذْ جَاءَهُم بَأْسُنَا تَضَرَّعُوا وَلَكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ
আমার শাস্তি যখন তাদের উপর পড়ল তখন তারা বিনয় নম্রতা অবলম্বন করল না কেন? বরং তাদের অন্তর আরো শক্ত হয়ে গেল, আর তারা যা করছিল শয়তান সেগুলোকে তাদের জন্য (খুব ভাল কাজ হিসেবে) সুশোভিত করে দিয়েছিল।
তাই যে কোন পরিস্থিতিতেই আল্লাহর কাছে দোয়ার গুরুত্ব অপরিসীম। বরং আল্লাহর কাছে দোয়া না করলে তিনি নারাজ হন।আপনাকে এতো এতো কঠিন কাজ করতে হবে না,এর কাছে ওর কাছে ফরিয়াদ করতে হবে না বরং আল্লাহর কাছে, আপনার রবের কাছে আপনি নিজে বিশুদ্ধ চিত্তে দোয়া করতে থাকুন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। দোয়ার মাধ্যমেই আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি ইনশাআল্লাহ@shornaabedin

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন