সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কবরের জাদু নষ্টের রুকিয়া


#কবরের_জাদু (سحر القبور)

কিভাবে করা হয়:

জাদুকররা মৃত মানুষের হাড়, কাপড় বা কবরের মাটি ব্যবহার করে। 

মানুষ বা পশুপাখির মৃতদেহের অংশ নিয়ে রিচুয়াল করে।

মৃত নারীর গোপনাঙ্গে যাদুর জিনিস রেখে দাফন করে।

মেয়েদের মাসিকের রক্ত বা ছেলেদের বীর্য ব্যবহার করে গোরস্থানে জাদু দাফন করে।

মৃতের কাফনের কাপড় চুরি করে যাদু সম্পন্ন করে।

👉শয়তানি মন্ত্র পড়ে এগুলোকে বাঁধন (عقد) আকারে গোপনে কবরের ভেতরে বা পাশে মাটির নিচে পুঁতে রাখে।কবরের সাথে জিনদের চুক্তি করানো হয় যাতে তারা ওই জাদুর প্রভাবকে মৃতের আত্মার নামে চালিত করে জীবিত মানুষের উপর আনে।

#কারণ:

মানুষকে মৃত্যুভয় ও হতাশায় নিমজ্জিত করা।

রিজিক বন্ধ করা।আয় রোজগার বন্ধ করা।

কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা।

বিয়েতে বিঘ্ন ঘটানো।

পরিবারের মাঝে অশান্তি, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো।

হঠাৎ রোগব্যাধির প্রকোপ বেড়ে যাওয়া, অজানা রোগ নির্ণয় হওয়া।

আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া।

জাদুকরের উদ্দেশ্য—কাউকে কষ্ট দেওয়া বা সম্পূর্ণ ধ্বংস করা।

#লক্ষণ:

হঠাৎ রোগব্যাধির প্রকোপ বেড়ে যাওয়া, অজানা রোগ নির্ণয় হওয়া।

অকারণে সবার সাথে ঝগড়াঝাঁটি হওয়া।

মেজাজ বিগড়ে যাওয়া। অকারণে রাগ করা ও চিল্লাচিল্লি করা।

একাকীত্বের, বিষন্নতার প্রচন্ড মানসিক চাপ।

অকারণে হঠাৎ মৃত্যু বা প্যারালাইসিস এর মত অবস্থা মনে হওয়া।

কবর ও মৃত আত্নীয় স্বজনদের স্বপ্ন দেখা,মৃতদেহ বা কাফনের কাপড়,জানাজা সম্পর্কিত ভয়ঙ্কর স্বপ্ন বারবার দেখা। 

স্বপ্নে নিজের মৃত্যু দেখা বা নিজেকে কাফনের কাপড়ে আচ্ছাদিত দেখা।

শরীরে হাড়ভাঙার মতো ব্যথা, অথচ ডাক্তারী পরীক্ষায় কিছু ধরা না পড়া।

প্রতিদিন রাত ২টার পর ঘুম ভেঙ্গে যাওয়া ও আর ঘুম না আসা।

বাড়ির মধ্যে কবরের মাটি বা দুর্গন্ধ আসার অনুভূতি।

কুরআন তিলাওয়াত শুনলে বুক ভারী হয়ে আসা বা শ্বাস নিতে কষ্ট হওয়া।

আল্লাহর ইবাদত না করতে পারা বা অমনোযোগী হয়ে পড়া।

স্মৃতি নষ্ট হয়ে যাওয়া।

কোন কারণ ছাড়াই বিয়ে না হওয়া।

হঠাৎ চাকরি চলে যাওয়া বা ব্যবসা বাণিজ্যের অবনতি।

স্বামী স্ত্রীর বিচ্ছেদ। পারিবারিক অশান্তি।

সন্তান এর অকাল মৃত্যু। বার বার গর্ভপাত হওয়া বা সন্তান না হওয়া। সন্তান জন্ম নিলেও শারীরিক অসুস্থতা নিয়ে ভূমিষ্ঠ হওয়া।

শরীর স্বাস্থ্যের অবনতি। সৌন্দর্য নষ্ট।

যারা বারবার রিনিউ হওয়া কবরের জাদুতে আক্রান্ত:

সাধারণ রুকিয়ার পাশাপাশি বিশেষ আমল:

➡️ বারবার سورة غافر (سورة المؤمن) - আয়াত 16 তিলাওয়াত বা শুনতে থাকুন

بسم الله الرحمن الرحيم

یَوۡمَ هُمۡ بٰرِزُوۡنَ ۬ۚ لَا یَخۡفٰی عَلَی اللّٰهِ مِنۡهُمۡ شَیۡءٌ ؕ لِمَنِ الۡمُلۡكُ الۡیَوۡمَ ؕ لِلّٰهِ الۡوَاحِدِ الۡقَهَّارِ 

"মানুষ যেদিন (ক্ববর থেকে) বের হয়ে আসবে, আল্লাহর কাছে তাদের কোন কিছুই গোপন থাকবে না। (সেদিন ঘোষণা দেয়া হবে) আজ একচ্ছত্র কর্তৃত্ব কার? (উত্তর আসবে) এক ও একক মহাপরাক্রমশালী আল্লাহর। "

🔑 এই আয়াতের মধ্যে আল্লাহর মালিকানা ও কবরের জীবনসহ সবকিছুর উপর তাঁর পূর্ণ আধিপত্যের ঘোষণা আছে।
তাই কবর-সংক্রান্ত জাদু নষ্টের নিয়্যতে বারবার পড়তে থাকুন বা শুনতে থাকুন।

নিয়্যাত:
👉 “হে আল্লাহ, কবরের মাটি, হাড়, মৃতদেহ বা যেকোনো কবরের সাথে করা জাদু আমি এই আয়াতের তিলাওয়াত দ্বারা নষ্ট করার নিয়্যত করছি। আপনার ইজনে যেন সব বাতিল হয়ে যায়।”

ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে কবর-সংক্রান্ত জাদু ও তার পুনঃনবায়ন (renewal) ভেঙে যাবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সবথেকে পৈশাচিক নির্যাতনের জাদু : Sihr al-Falak

  "গবেষক হিসেবে আমি অনেক অদৃশ্য শক্তির মুখোমুখি হয়েছি, কিন্তু আমি কল্পনাও করিনি যে একদিন আমি নিজেই 'সিহরুল ফালাক' বা আহ্নিক গতির এক অদৃশ্য কারাগারে বন্দি হব। একজন রিসার্চার যখন নিজেই সাবজেক্ট হয়ে যায়, তখন জগতটা সম্পূর্ণ বদলে যায়।" "আমার মস্তিস্ক বলছিল এটি আহ্নিক গতির সাথে সিনক্রোনাইজ করা একটি জাদুকরী লুপ, কিন্তু আমার শরীর সেই যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। নিজের ওপর রুকইয়াহ করা বা এই চক্র ভাঙার লড়াইটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা।" By Shorna Abedin Paranormal Researcher & Spiritual Reality Analyst The Invisible Cage: My Encounter with the Magic of Earth’s Rotation রুকইয়াহর পরিভাষায় আহ্নিক গতির জাদু বা 'সিহরুল ফালাক' (Sihr al-Falak) হলো একটি অত্যন্ত জটিল ও উচ্চমাত্রার কালো জাদু। এই জাদুটি সম্পর্কে সচেতনতা এবং এর প্রতিকার নিয়ে একটি গাইডলাইন নিচে দেওয়া হলো: ## আহ্নিক গতির জাদু (Sihr al-Falak): যখন জীবন একটি অভিশপ্ত চক্রে বন্দি হয় আহ্নিক গতির জাদু কী? এটি এমন এক ধরণের জাদু যেখানে জাদুকর ভুক্তভোগীর ভাগ্য, শরীর বা কাজকে পৃথিবীর আহ্নিক গতির (ঘূর্ণন) স...

'সিহরুল ফিনতাজিয়া' (Sihr al-Fantasia) বা 'সিহরুল ইস্তিবদাল' (Replacement Magic)

  নকল অবয়ব তৈরির এই জাদুটি রুকইয়াহর পরিভাষায় অত্যন্ত জটিল ও শক্তিশালী। একে 'সিহরুল ফিনতাজিয়া' (Sihr al-Fantasia) বা 'সিহরুল ইস্তিবদাল' (Replacement Magic) বলা হয়।  ১. নকল অবয়ব তৈরির জাদু কী? এই জাদুতে জাদুকর ভিকটিমের চুল, নখ বা কাপড়ের টুকরো ব্যবহার করে শয়তানি মন্ত্রের মাধ্যমে একটি 'ছায়া সত্তা' (Shadow Self) তৈরি করে। কেন করা হয়: যাতে আসল মানুষটি ঘরের এক কোণে অবশ বা অসুস্থ হয়ে পড়ে থাকে, আর ওই জাদুকরী অবয়বটি তার ভাগ্য, রূপ এবং রিজিক দখল করে নেয়। পরিণতি: এর ফলে মানুষ ভিকটিমকে দেখলে বিরক্ত হয়, কুৎসিত মনে করে বা তার সাথে প্রতারণা করে। কারণ তারা আসল মানুষটিকে নয়, বরং ওই জাদুকরী কালো ছায়া বা 'মিথ্যা অবয়বকে' দেখে।  ২.মুক্তির উপায় (কুরআন-সুন্নাহ অনুযায়ী): সূরা বাকারা (The Ultimate Shield):এর আমল। সিদর (বরই পাতা) ও লবণের গোসল:৭টি কাঁচা বরই পাতা পিষে রুকইয়ার পানিতে মিশিয়ে গোসল করলে শরীরের ওপর থাকা জাদুকরী 'আস্তর' বা নকল অবয়বটি খসে পড়ে।  সকাল-সন্ধ্যার মাসনুন জিকির: বিশেষ করে "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু..." ১০০ বার পাঠ করা। এটি ...

থানাটোফোবিয়া ও মৃত্যু জাদু।

 #DeathMagic #illness_Magic বিভিন্ন ধরনের কালো জাদু আছে, যার মধ্যে সবচেয়ে খারাপ হল মৃতের কাফন থেকে তৈরি "মৃত্যু জাদু" এবং "অসুখের জাদু"।এটা মেসোনিক বা ফারাও দের জাদু হিসেবেও পরিচিত। 'থানাটোফোবিয়া' এর মানে আপনার মৃত্যু বা মৃত্যুর ভয় আছে। থানাটোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজের মৃত্যুকে নিয়ে কিংবা পরিবার এবং বন্ধুদের মৃত্যু বা মৃত্যু প্রক্রিয়ার বিষয়ে ভয় পেতে পারেন।এটা অনেক সময় 'মৃত্যু র জাদু র লক্ষণ প্রকাশ করে। কিছু তথাকথিত অনভিজ্ঞ রাক্বি ক্যান্সারকে কালোজাদু র সাথে মিশিয়ে পাবলিক সেন্টিমেন্ট সৃষ্টি করে অহেতুক ভীতি প্রদর্শন করে। মূলত, ক্যান্সার একটি জৈব প্রক্রিয়ায় সংঘটিত হয়ে থাকে।এটার সাথে জ্বিন বা জাদুর কোন সম্পর্ক নেই। লক্ষণ: ধড়ফড়, বুকের মধ্যে বিষাদ এবং আঁটসাঁটতা, পিঠের নিচের দিকে এবং কাঁধে ব্যথা, রাতে অনিদ্রা, ভয়ের তীব্র আবেগ এবং অস্বাভাবিক ক্রোধ। ঘন ঘন ঝাঁকুনি ও দীর্ঘশ্বাস, বিচ্ছিন্নতার প্রতি ভালোবাসা, অলসতা, ঘুমের ইচ্ছা এবং কোনো চিকিৎসা কারণ ছাড়াই অন্যান্য স্বাস্থ্য সমস্যা। আইন হাসাদের কারনেও মানুষ অসুস্থ হয়ে পড়ে।জাবের (রাযিয়া...